সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শহরে দুটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ॥ ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দুইটি প্রাইভেট হাসপাতালে লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকালে শহরের পুরাতন হাসপাতাল সড়কে প্রাইম কেয়ার ডায়াগনস্টিক ও বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ কেয়ার হাসপাতালকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রাইম কেয়ার ডায়াগনস্টিককে লাইসেন্স না থাকায় ৫ হাজার, নিউ লাইফ কেয়ার হাসপাতালকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান-এসময় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com