মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাই উপজেলার আইন শৃংখলা কমিটির সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুল হাই কামাল, শেখ মুক্তার হোসেন বেনু, আবুল কাশেম মোল্লা, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, লাখাই উপজেলা প্রেসকাব সভাপতি আবুল কাসেম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, দেবাশীষ আচার্য্য ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল। এ সময় প্রধান অতিথি লাখাই উপজেলায় শান্তি শৃংখলা বজায় রাখতে মদ, গাজা, চুরি, ডাকাতি কঠোর হস্তে দমন করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন। এদিকে সভা শেষে হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও লাখাই উপজেলা আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com