মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আদমপুরে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পার্শ্ববর্তী আদমপুর গ্রামে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে দুই দল মহিলার সংঘর্ষে পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহত অবস্থায় জোসনা বেগম (৩২), হোসনা বেগম (২০), সাফিয়া (৩০), আছিয়া (২৫), জিলু মিয়া (৩০), সাফি (৫০), মরিয়ম (৫০), মুখলেছ মিয়া (৫০), ফিরোজ আলী (২০), আইয়ুব আলী (২০), কাজল (২০), মনির (৩০) ও রানি আক্তার (১৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। জানা যায়, লাখাই উপজেলার অষ্টগ্রাম আদমপুরে জিলু মিয়া ও মনির মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com