মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজমান (২৮) নামে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ জন যাত্রী। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের বিরামচর নামকস্থানে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। নিহত চালক আজমান উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মিয়ার পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাস ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com