মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিলেট এমসি কলেজের গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার করায় লাখাইয়ের কৃতি সন্তান ওসি রোকনের পুরস্কার লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার কৃতি সন্তান সিলেট জেলার গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাইফুল আলম রোকন এম সি কলেজের আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম ২ জন আসামীকে গ্রেফতার করায় পুরস্কারে ভূষিত হয়েছেন। সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম গত রবিবার মাসিক কল্যাণ সভায় এ কৃতিত্বের জন্য শুভেচ্ছা স্মারক ও পুরস্কার হিসাবে নগদ ২৫ হাজার টাকা তার হাতে তুলে দেন। রোকন লাখাই উপজেলার করাব গ্রামের মৃত সামছুল ইসলাম মাস্টারের ছেলে ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এবং ঢাকা শ্যামপুর মডেল থানার ওসি মফিজুল আলম শামীমের ছোট ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com