মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচন জমে উঠেছে

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচন। আগামি ২৮ অক্টোবর নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। যদিও মহামারী করোনা ভাইরাসের কারণে এতোদিন নির্বাচন স্থগিত ছিল। কিন্তু এখন পুরোদমে প্রচার প্রচারণা চলছে। তিনটি পদে প্রার্থীরা প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। সভাপতি পদে নির্ধন দাস, মোঃ সেলিম হাসান প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতি পদে দুই প্রার্থী নুরুল হক খান ও মোঃ জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আরাধন দাশ ও মিজানুর রহমান প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। এছাড়াও বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে দুলাল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক পদে এম এ হান্নান এবং কার্যকরী কমিটির জুনিয়র সদস পদে রূপন পাল, আব্দুল মন্নান খান, সুমন দাশ সুহেল ও রিংকু চন্দ্র দাশ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালণ করবেন সুভাষ চন্দ্র সুত্রধর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com