রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

লাখাইয়ে নিখোঁজের ২ বছর পর কিশোর উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় নিখোঁজের ২ বছর পরে ঢাকা যাত্রাবাড়ি থেকে ওমর শরীফ (১৫) নামের কিশোরকে উদ্ধার করেছে লাখাই থানার পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় থাকে উদ্ধার করা হয়। সে লাখাই উপজেলার বামৈ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে ছেলেটির দাদা খোরশেদ আলম লাখাই থানায় এসে মৌখিকভাবে জানান যে, গত ২ বছর পূর্বে উনার নাতি ওমর শরীফ কোথায় যেন চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তিনি এবং তার পরিবারের লোকজন ছেলের কোন সন্ধান পাচ্ছেন না। কিছুদিন পূর্বে এক মোবাইল নম্বর থেকে ফোন আসে ছেলেটির মা আয়েশা খাতুন এর মোবাইলে। তারপর থেকে ওই নাম্বারে কল দিলে সে একেক সময় একেক স্থানের নাম উল্লেখ করে। বিষয়টি লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব থানায় জিডি করার পরামর্শ দেন। অজয় চন্দ্র দেবের দিক নির্দেশনা মোতাবেক লাখাই থানার এএসআই মোঃ হেমায়েত হোসেন এর নেতৃত্বে লাখাই থানা পুলিশের একটি দল মোবাইল ফোন কলের সূত্র ধরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা যাত্রাবাড়ী এলাকার একটি হোটেল থেকে থাকে উদ্ধার করা হয়। পরে ছেলেটিকে তার পিতা ও দাদার নিকট হস্তান্তর করা হয়। ঘটনাটি নিশ্চিত করেন লাখাই থানার ওসি ( তদন্ত) অজয় চন্দ্র দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com