সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটের গাধাছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি সেলু মেশিন ও পাইপ ধ্বংস

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকার পানছড়ি মৌজার গাধাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি সেলু মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেল ৩ টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি ড্রেজার (সেলু মেশিন), ছড়ার পাশে খালি জায়গায় রাখা পাইপ ও পার্শ্ববর্তী টিলার জঙ্গল থেকে ২টি অব্যবহৃত অবৈধ বালু উত্তোলনের মেশিন উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ও লোকজনের সম্মুখে ৩টি ড্রেজার/সেলুমেশিনসহ প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় লোকজন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদির প্রকৃত মালিক চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের মোঃ সফর আলীর পুত্র মোঃ মাহফুজ মিয়া (২৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com