বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জ বজ্রপাতে নিহত ১ ॥ আহত ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বজ্রপাতে নিখিল চন্দ্র দাস (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সাথে থাকা সুজিত দাস (৩৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত সুজিত দাসকে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী পুড়াবন হাওড়ে মাছ ধরতে গেলে তারা বজ্রপাতের কবলে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের উত্তর হাটীর ফুলবাসী দাসের পুত্র নিখিল চন্দ্র দাস এবং একই গ্রামের সুকুমার দাসের পুত্র সুজিত দাস ভোর রাতে মাছ ধরতে গ্রামের পার্শ্ববর্তী পুড়াবন হাওড়ে যান। বজ্রপাত শুরু হলে নিখিল চন্দ্র দাস ঘঠনা স্থলেই নিহত হন এবং সাথে থাকা সুজিত দাস গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে পাহাড়পুর বাজারে নিয়ে আসেলে চিকিৎসকরা নিখিলকে মৃত ঘোষণা করেণ এবং আহত সুজিত দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করেণ।
এ বিষয়ে ইউ পি সদস্য প্রাণকৃষ্ণ দাস জানান, সকালে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন নিখিল দাস, সাথে গুরুতর আহত হন সুজিত দাস। সুজিত দাসকে চিকিৎসার জন্য উনার পরিবার সিলেটে নিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com