সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজমিরীগঞ্জে প্রেমিকার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ প্রেমিকার সাথে অভিমান করে করে প্রেমিক যুবক সন্দিপ কুমার দাস বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালি গ্রামের রসলাল দাসের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সন্দিপ আজমিরীগঞ্জ শহরের জনসেবা মেডিকেল হলে ২ বছর ধরে চাকুরী করে আসছে। গতকাল বেলা ২ টার দিকে মেডিকেল হলের মালিক মানিক চন্দ দেবের বাড়ি নগর গ্রামে খেতে যায়। ফেরার পথে সে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে মানিক দেবের বাড়ি নিয়ে যায়। এ সময় বিষপান করার কথা স্বীকার করে। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। মানিক দাসের পুত্র রতন দে রায় জানায়, সন্দিপের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন যাবৎ তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এতে অভিমান করে সে বিষপান করে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com