সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মুরাদপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিএফ’র ২৭ বস্তা চাল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বাড়িতে রাখা ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে বিতরণকাজে নিয়োজিত ট্যাগ অফিসারের নির্দেশে চেয়ারম্যান বাড়িতে রাখা চাল ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।
সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূলে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেন। মুরাদপুর ইউনিয়নে ৭২৭ জন দরিদ্র অসহায় লোকজনদের চাল দেয়ার তালিকা তৈরী করা হয়। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের শুরুতে ট্যাগ অফিসার আতিক মোল্লা গননা করে ২৭ বস্তা চাল কম পান। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়া ও ইউপি সচিব শামছুল ইসলাম খন্দকারকে ২৭ বস্তা চালের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা সন্দেহজনক আচারণ করেন।
এ ব্যাপারে ট্যাগ অফিসার আতিক মোল্লা জানান, ২৭ বস্তা চাল কম দেখে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহার মিয়া তালুকদারকে চালের বস্তাগুলো বের করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করি। এক পর্যায়ে তিনি স্বীকার করে চালের বস্তাগুলো তার বাড়িতে রয়েছে। পরে বস্তাগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। তিনি বলেন-চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্যাগ অফিসার ও ইউনিয়নের মেম্বারসহ জনগন লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com