মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নবীগঞ্জ উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল সরেজমিনে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব), নবীগঞ্জ সদর ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং প্রায় ১২শ বন্যা কবলিত মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, বন্যা কবলিত মানুষ কেউ না খেয়ে থাকবেনা, সরকার সবসময় বন্যার্ত মানুষের পাশে আছে। পর্যায়ক্রমে সকল বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com