সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ফল ও সবজি জীবাণুমুক্ত করে বেকিং সোডা

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০২০
  • ৬৯৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বাজার থেকে আনা ফল ও শাকসবজি ভালো করে পরিষ্কার করা ভীষণ জরুরি। ফল ও সবজি পরিষ্কার করতে পারেন বেকিং সোডার সাহায্যে। এছাড়া আরও নানাভাবে কাজে লাগানো যায় বেকিং সোডা।
একটি গামলায় পানি নিন। ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ভিজিয়ে রাখুন শাকসবজি কিংবা ফল। ১৫ মিনিট পর কলের পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।
বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সপ্তাহে একদিন এটি দিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁত হবে ঝকঝকে।
এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচা করে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে।
রাতে ঘুমানোর আগে ঘরের কোণায় কিংবা সিংকের পাইপের মুখে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। এভাবে পরপর কয়েকদিন করলে দূর হবে পোকামাকড়।
গোসলের পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
রূপার গয়না কিংবা কড়াইয়ের পোড়া দাগ তুলতে বেকিং সোডার একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। ২ টেবিল চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ লিকুইড ডিশ ওয়াসিং সোপ মিশিয়ে নিন। প্রয়োজন মতো ভিনেগার মিশিয়ে তৈরি করুন পেস্ট। এবার মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন দাগ। মেঝে পরিষ্কার করতেও এই মিশ্রণটির জুড়ি নেই।
ইস্ত্রিতে লেগে থাকা কালচে দাগ পরিষ্কার করার জন্য বেকিং সোডা ও পানি একসঙ্গে মিশিয়ে পুরু পেস্ট তৈরি করুন। পেস্টটি দাগের উপর ৪৫ মিনিট লাগিয়ে রেখে ঘষে তুলে ফেলুন।
ছাড়পোকার প্রকোপ থাকলে বিছানা কিংবা সোফায় বেকিং সোডা ছড়িয়ে রোদে দিন। ছাড়পোকা চলে যাবে।
ঝটপট টয়লেট পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি স্প্রে বোতলে ১ টেবিল চামচ বেকিং সোডা, ৩ টেবিল চামচ সাদা ভিনেগার, ৪ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ লিকুইড সোপ ও আধা কাপ পানি নিয়ে ঝাঁকিয়ে নিন। টয়লেটের মেঝে, বেসিন ও কমোডে মিশ্রণটি স্প্রে করে অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। ব্রাশ দিয়ে ধুয়ে ফেলুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com