সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ চা বাগান অধ্যুষিত এলাকার ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন-বাংলাদেশে গড় শিক্ষার হার যেখানে ৬০% সেখানে হবিগঞ্জের শিক্ষার হার মাত্র ৪০%। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন হবিগঞ্জে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বিদ্যালয়ে না যাওয়া ছেলে-মেয়েদের ভর্তি করতে হবে। চা বাগান অধ্যুষিত এলাকায় যে সব ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যায় না তাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষকরা যারা বিদ্যালয়ে গিয়ে চেয়ারে বসে ঘুমায় তাঁদেরকে আরও সতর্ক হতে হবে। শিক্ষকদের সংসারের চেয়ে শিক্ষকতার উপর বেশী সময় ব্যয় করতে হবে। যারা টিউশনির কথা চিন্তা করে ঠিকভাবে ক্লাশ নেয়নি তারাও দুর্নীতিবাজ। টিউশনির চিন্তা বাদ দিয়ে ক্লাশে তাঁদের বেশী মনোযোগী হতে হবে। শিক্ষকরা যদি সঠিক চিন্তা করে তা হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। তিনি বলেন-মাধবপুর উপজেলায় মাদকাসক্ত বেশী। সামাজিকভাবে তা প্রতিরোধ করা দরকার। মাদকের জন্যই আইন শৃংখলা অবনতি অনেকাংশে দায়ী। গতকাল রবিবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বিস্তার, সরকারি বিভিন্ন বিভাগ কর্তৃক জনগণকে সেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার বিষয়ে মতবিনিময় সভা এবং মহিলা ও শিশুদের উপর যৌন হয়রানি নিয়ন্ত্রনে মিডিয়া, নারী ও শিশু অধিকার কর্মীদের সমন্বয়ে মিট দ্য পিপল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃপ্রাঃ) মোঃ শফিউল্লাহ। ইসকান্দর মীর্যার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ মোঃ মোহন মিয়া, নায়েক সুবেদার মেজবাউর রহমান, ডাঃ এনামুল হক শাহরাজ, আব্দুর রশিদ মেম্বার, শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ফরিদ হোসেন, ছাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com