সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী গাঁজা ও কারসহ আশুগঞ্জে আটক

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বি-বাড়িয়া জেলার আশুগঞ্জে একটি প্রাইভেট কার (সাদা) ও ৩৪ কেজি গাঁজাসহ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা দিকে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হল:- চুনারুঘাট উপজেলার অলি মিয়ার পুত্র শফিক মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেনের নেতৃত্বে টিএসআই মিজান মিয়াসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে টোলপ্লাজার আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে প্রাইভেটকার (সাদা) সহ তাকে আটক করেন। এ সময় প্রাইভেটকার তল্লাশি করলে প্রাইভেট কারের পেছনের ডালা থেকে নীল রংয়ের পলিথিনে ১ কেজি করে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com