সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নাতিরাবাদকে পাঁচ উইকেটে হারিয়ে নাইট ক্রিকেট চ্যাম্পিয়ন অনন্তপুর

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নাতিরাবাদ বসুন্ধরা সংসদ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে ৫ উইকেটে নাতিরাবাদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অনন্তপুর মজুমদার ফাউন্ডেশন। গত বুধবার রাতে ফাইনাল খেলা শেষে পুরস্কার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন বসুন্ধরা সংসদের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া।
রাত ৮টায় ফাইনাল খেলায় ট্রসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রওজা স্টার নাতিরাবাদ। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে তারা। ২য় ইনিংসে ১৭ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অনন্তপুর মজুমদার ফাউন্ডেশন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাকের আলী।
খেলা শেষে এমপি আবু জাহির ও মেয়র মিজানুর রহমানের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে মোটর সাইকেল গ্রহণ করেন বিজয়ী টিমের অধিনায়ক ও অনন্তপুর মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএ মাহফুজসহ খেলোয়াড়বৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কমিশনার শেখ উম্মেদ আলী শামীম, সাবেক কমিশনার নূরুল ইসলাম নানু, অ্যাডভোকেট মোঃ হারুন, মোঃ সামাদ হোসেন, শাহ মুসলিমসহ অনন্তপুরের বিশিষ্ট মুরুব্বীয়ান। পরে বিজয় র‌্যালি নিয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে চ্যাম্পিয়ন দল অনন্তপুর মজুমদার ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com