মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৪১নং ওয়ার্ডে টিম লিডারের দায়িত্ব পালন করছেন জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪১নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর টিম লিডারের দায়িত্ব পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তিনি এই দায়িত্ব পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল সোমবার দিনভর দলীয় নেতাকর্মীদের নিয়ে ৪১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ধানের শীর্ষের সমর্থনে প্রচার মিছিল বের করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম মিজান, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম গোলাপ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com