মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ট্রেন দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৪৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশীতা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে আহতদের মধ্যে বানিয়াচঙ্গের ধলাই মিয়া নামে আরো এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৭ নভেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ধলাই মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান জানান, ধলাই মিয়ার মাথায় গুরুতর আঘাত ছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙ্গে গিয়েছিল। গতকাল রবিবার রাতে তিনি মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com