সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের গ্রামের বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের মধ্যবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে, এবং দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে সাংবাদিক আলীমের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা হয়। সাংবাদিক আলীমের পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র সাংবাদিক ছনি চৌধুরী বাবার সহকর্মী, বন্ধুবান্ধব, সকল, সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, ২০০৬ সালে ৭ নভেম্বর সকালে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হন । পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com