মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরের সাধুর মাজারে সংঘর্ষে ৩ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় সাধুর মাজারে ওরসে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ সময় ওই মাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, প্রতিবছরের ন্যায় গতকাল শুক্রবার রাতে ওই মাজারেও ওরস ছিল। এ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রায় শতাধিক দোকানপাট বসে। ওই সময় এক যুবতি তার প্রেমিকের সাথে মাজারে ঘুরতে আসলে এক যুবক যুবতির গায়ে হাত দেয়। এতে তার সাথে আসা প্রেমিকের সাথে ওই যুবকের বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাজারে থাকার দায়িত্বপাপ্ত পুলিশ পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com