সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে কার চাপায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৪৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রাইভেটকার চাপায় বাহুবলে মোজাহিদ মিয়া (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোজাহিদ উপজেলার শেওড়াতুলী গ্রামের শেখ আব্দুল আজিজ এর শিশু পুত্র ও স্থানীয় স্বস্থিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, নিহত স্কুলছাত্র পার্শ্ববর্তী হাসনাবাদ গ্রামে তার চাচাতো বোনের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোজাহিদের মৃত্যু হয়। ঘাতক কারটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বাবা- মা ও পাড়া প্রতিবেশিদের মধ্যে শোক নেমে এসেছে।
খবর পেয়ে ঘটনার পর পরই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক নিহতের বাড়িতে গিয়ে নিহতের মা বাবাকে সান্ত¦না প্রদান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com