মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ের ১ জনসহ বড়লেখায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের একজনসহ বড়লেখায় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হচ্ছেন-বানিয়াচং উপজেলার মৃত ধলাই মিয়ার ছেলের আব্দুল ওয়াদুদ (৩৫), বড়লেখা উপজেলার জ্যোতিরবন্দ এলাকার ইলিয়াস আলীর ছেলে জুয়েল আহমদ (৩০) এবং গজভাগ এলাকার আব্দুর রউফের ছেলে জহির উদ্দিন (৩৫)।
পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার রাতে আটককৃত ডাকাতরা ডাকাতির জন্য জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশের কাছে এই খবর আসে। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এসময় উপজেলার মুছেগুল এলাকা থেকে প্রথমে আব্দুল ওয়াদুদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়েল আহমদ ও জহির উদ্দিনকে আটক করা হয়।
এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্রীল কাটার মেশিন, ৩টি রামদা ও ২টি সাবল এবং মুখ বাধার কালো কাপড় জব্দ করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, আটককৃতরা ডাকাতির জন্য জড়ো হচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই প্রথমে ওয়াদুদকে আটক করি। পরে তার তাদের তথ্যের ভিত্তিতে জুয়েল ও জহিরকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
তিনি জানান, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এরমধ্যে ওয়াদুদের বিরুদ্ধে ৯টি, জহিরের বিরুদ্ধে ৮টি এবং জুয়েলের বিরুদ্ধে ৪টি মামলা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com