সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্র্যাক ব্যাংক নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্টিত হয়েছে। ব্র্যাক ব্যাংক নবীগঞ্জ ব্রাঞ্চের ব্যাবস্থাপক সৈয়দ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার কিশোর মোহন সেন গুপ্ত ও ক্যাশ এন্ড কায়েন্ট সার্ভিস অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চের ব্যাবস্থাপক অশোক দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চের টেরিটরি ম্যানেজার এম সুজা উদ্দিন, ব্র্যাক ব্যাংক বি-বাড়িয়া ব্রাঞ্চের ব্যাবস্থাপক মোঃ কামরুজ্জামান ও ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার এস.কে আহসান হাবিব। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার মিয়া, শাহ শামীম আলম, আনোয়ার হোসেন মিঠু, গোলাম রসুল রাহেল, আব্দুল আলী, ফারুক মিয়া, শাহজাহান মিয়া, নূর উদ্দিন, জাকির আহমেদ, ইসকন্দর আলী, ঝন্টু প্রমূখ। সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় গ্রাহকদের সেবার দিকে খুবই যত্মশীল। গ্রাহকদের কল্যাণে ব্যাংকের সকল কার্যক্রম সর্ম্পকে তাদের অবহিত করাসহ সুবিধা অসুবিধা জানতে মূলত গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। তারা আরো বলেন, আমরাই একমাত্র ব্যাংক যে কোন রকম মরগেজ ছাড়াই ব্যবসায়ীদের ঋন দিয়ে থাকি। এছাড়া মহিলা উদ্দ্যেক্তাদেরও কম সুদে ঋন দিয়ে থাকি। গ্রাহকরা ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহারে সন্তুষ্টি প্রকাশ করে বলেন ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com