মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের আনমনু শাপলা যুব সংঘের মাহফিল সফল করতে পরামর্শ সভা

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার আনমনু শাপলা যুব সংঘের ১৪তম বার্ষিকী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল উপদেষ্টা মন্ডলী ও পরিচালনা কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শাপলা যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে মাহফিল পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেদ মিয়ার পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় বক্তব্য রাখেন, তাফসীরুল কোরআন মাহফিল উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মির-জাহান মিয়া, জুবায়ের আহমেদ সুমন, কামাল মিয়া, আব্দুল কদ্দুস, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, শাহ আলম মিয়া, মিষ্ঠু মিয়া, শফিকুল ইসলাম জুনেদ, মন্নান মিয়া, শাহনেওয়াজ মিয়া, এসএম আল আমীন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, মুর্শেদ মিয়া, আজিজুল মিয়া, মুর্শেদ মিয়া, মোশারফ হোসেন, মোঃ নাবেদ মিয়া, সাবের, পিয়াস মিয়া, নোমান আহমেদ, তন্ময় আহমেদ, নাজু, ঝিনুক, নিঠু, হাফিজুল প্রমুখ। চলতি মাসের ১৩ নভেম্বর রোজ বুধবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত দেশের প্রখ্যাত আলেম উলামা গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করিবেন। আনমনু জামে-মসজিদের খতিব আলতাফুর রহমানের সভাপতিত্বে তাফসীর পেশ করিবেন, মাওলানা ফজলুর রহমান, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা হাফেজ জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা নুরুল হক নবীগঞ্জী, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আমিরুল ইসলাম, মাওলানা মোবাশ্বির আহমেদ নবীগঞ্জী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com