শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বাহুবলে স্কুল পড়ুয়া তরুনীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

বাহুবল সংবাদদাতা ॥ বাহুবলে ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের সামছুদ্দিন চৌধুরী কন্যা তানহা চৌধুরী ইতি স্থানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে।
তানহা আক্তার ইতি সন্ধ্যার পর পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে পড়ে। এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com