সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ বৈঠাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমপি বাবু ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বৈঠাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার বিকেলে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর চৌধুরীকে সংবর্ধনা ও ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ বাহুবল এলাকার শিক্ষার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মূল ভিত্তি হিসেবে অভিহিত করে শিক্ষকদের পুর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে নবীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসএমসি সভাপতি আ,ক, ম ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানীর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক, শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, ভবানী শংকর ভট্টাচার্য্য, আ: রকিব চৌধুরী, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মো: সফিকুর রহমান, শিক্ষক আঃ ওয়াদুদ, সুবিনয় দাশ, শিক্ষক জালাল আহমেদ, জুলফিকার আহমেদ, রানা চন্দ্র দাশ, সজল চন্দ্র দাশ প্রমূখ। অনুষ্টানে শিক্ষক গৌতম কুমার চৌধুরী, মধু সুদন ভট্টাচার্য্য, নিবেদিতা ধর, আলেয়া খাতুন, সুপ্তা রানী দাশ, ফারহানা আক্তার ছবির বদলি জনিত কারণে তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com