সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শহরের আমিরচান এলাকায় দূর্বৃত্তদের হামলা ॥ মারপিট ১৫ ভরি স্বর্ণালংকার ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান সড়কে আমিরচান কমপ্লেক্স এলাকায় হামলা চালিয়েছে একদল দূর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা কনের আত্মীয়-স্বজনকে মারপিট করে তার মা ইটালী প্রবাসী শাহানা আক্তারের গলার স্বর্ণের হাড়সহ মহিলাদের প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত শনিবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন উল্লেখিত সময়ে আমিরচান কমপ্লেক্সে সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা বর্তমানে কোর্ট স্টেশন রোড এলাকার গনি মিয়ার ছোট ভাই ইটালী প্রবাসী শানু মিয়ার কন্যার বৌভাত অনুষ্ঠিত হয়।
গনি মিয়া জানান, বৌভাত অনুষ্ঠান চলাকালীন সময়ে শানু মিয়ার পুত্র সিদ্দিক আলী রিমন নিচের একটি দোকানে ¯েপ্র কিনতে যায়। এ সময় বানিজ্যিক এলাকার বাসিন্দা লুৎফুর রহমানের পুত্র পাপ্পুর সাথে রিমনের অসাবধানতা বশত ধাক্কা লাগে। বিষয়টির জের ধরে পাপ্পু ও তার লোকজন রিমনের উপর হামলা চালায়। এক পর্যায়ে রিমনের মা ইটালী প্রবাসী শাহানা আক্তারসহ মহিলা আত্মীয়-স্বজন নিচে নেমে আসলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এ সুযোগে পাপ্পু, বানিজ্যিক এলাকার গোলাম আলীর পুত্র তুহিন মিয়া, শেখ আবু ছালেক মিয়ার পুত্র রাব্বি, কামড়াপুর এলাকার আনোয়ার আলীর পুত্র সাদিক ও উমেদনগর এলাকার ছোয়াব আলী পুত্র কদ্দুছ আলীসহ একদল দূর্বৃত্তরা শানু মিয়ার স্ত্রী ইটালী প্রবাসী শাহানা আক্তার, বোন চানবানু ও সারবানু এবং তার ছোট ভাই’র স্ত্রীসহ তাদের আত্মীয়-স্বজনের উপর হামলা চালায় এবং তাদেরকে মারপিট করে গলার স্বর্ণের হাড়সহ প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় আব্দুল হান্নান, শানু মিয়া, রিমন, শাহানা আক্তার ও সিরামকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
গনি মিয়া বলেন, তার ছোট ভাই শানু মিয়ার স্ত্রী ইটালী প্রবাসী শাহানা আক্তারের গলার স্বর্ণের হাড়, তার দুই বোনের গলার স্বর্ণের হাড় ও ছোট ভাইয়ের স্ত্রীর গলার হাড়সহ প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে উল্লেখিতরাসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে তানায় অভিযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com