মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাল সবুজ উন্নয়ন সংঘের মাসিক সভায় মেয়র মিজান ॥ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে হবিগঞ্জকে এগিয়ে নিতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান বলেছেন, ঐক্যের বিকল্প নেই। যেখানে একদল সচেতন তরুন-তরুনী কাজ করে সেখানে সফলতা নিশ্চিত। ঐক্যবদ্ধভাবে কাজ করে সকলে মিলে মিশে হবিগঞ্জকে এগিয়ে নিতে হবে। আলোকিত হবিগঞ্জ গড়তে হলে আমাদের আরও শক্তিশালী হতে হবে। একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সামনের দিকে পথ চলাই হবে আমাদের চ্যালেঞ্জ। আমরা সমাজের জন্য কিছু করতে চাই, দেশকে কিছু উপহার দিতে চাই। সকলের আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে। গতকাল বুধবার বিকেল ৫টায় হবিগঞ্জ পৌর সভার সভা কক্ষে লাল সবুজ উন্নয়ন সংঘের মাসিক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ নাঈম উদ্দিন প্রিয়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়। সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী তোয়াহা। এতে সেরা সংগঠক ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সংগঠনের প্রায় শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com