সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৭৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল রবিবার দিনব্যাপী অষ্টমী বিহিত পূজায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, সমাজসেবা সম্পাদক পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক রতœদীপ দাশ রাজু, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, সদস্য অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের চৌকি, জগন্নাথপুর, সোনাপুর, হলিমপুর, ফতেহপুর, ৩নং ইউনিয়নের মধ্যসমেত, ইছবপুর, ৪নং ইউনিয়নের বহরমপুর, আউশকান্দি ইউনিয়নের ভৈরবানন্দ মন্দির, ৭নং কনগাও মাধবপুর পূজামন্ডপসহ ৮নং সদর, ৯নং বাউসা, ১০নং দেবপাড়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সভাপতি ভুপেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক দেবব্রত দাশ, ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি চিনু সুত্রধর, সাধারণ সম্পাদক চন্দন রায় হরি, দিগলবাক ইউনিয়নের শভাপতি নৃপেন্দ্র দেব, সাধারণ সম্পাদক স্বপন সুত্রধর, আউশকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ স্বাগত জানান। নেতৃবৃন্দ ফতেহপুর পূজা মন্ডপে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com