মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডাকাত দলের সদস্য আলী আকবর আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাদক সম্র্রাট আলী আকবর নানু (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ওসি মানিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মুজাম্মেল হকের নেতৃত্বে বানিয়াচঙ্গ মাইজের মহল্লা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৩৯ হাজার ৭’শ টাকা ও ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শামছু মিয়ার পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে দত্তপাড়া গ্রামের আব্দুল হকের পুত্র তার সহযোগী সাইদুল হক (৪০) পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাদিক মামলা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com