মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৩০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃত রতন দাশ (৩০) করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত ছাওধন দাশের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রতন দাশ দীঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। তার মাতালবী ও অত্যচারে এলাকাবাসী সহ আশপাশ গ্রামের মানুষ অতিষ্ট। গতকাল সন্ধ্যা ৭টায় সময় সে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের চেয়াম্যান গেইট নামক স্থানে মদ বিক্রিকালে নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ফিরোজ আহমদের এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার সাথে ৩০ লিটার মদ উদ্ধার করে পুলিশ। তার বিরোদ্ধে মাদক আইনের প্রচলিত ধারায় মামলা হবে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com