সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পইলে ৭৭টি গরু কুরবানী বাড়িয়ে দিল ঈদের আনন্দ

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ১০২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের পরদিন ১৩ আগস্ট পইল গ্রামে ৭৭টি পশু কুরবানী করে দুঃস্থ মানুষের মাঝে গোসত বিতরণ করা হয়েছে। পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সার্বিক তত্বাবধানে এ বিশাল আয়োজনে খরচ হয় প্রায় পয়ত্রিশ লাখ টাকা। তুরস্কের দিয়েনাত ফাউন্ডশেন ও মুসলমি হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় এ কুরবানী প্রকল্পে তিন হাজারেরও বেশি পরিবারের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়। পইল ইউনিয়ন সহ তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া, শিয়ালদাড়িয়া, কাকিয়ারআব্দা ও লস্করপুর ইউনিয়নের সুলতানশি গ্রামের বঞ্চিত জনগোষ্ঠীর একাংশের মাঝে মাংস বিতরনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে পইলের সামাজিক সংগঠন ‘শহীদ এনাম স্মৃতি সংঘ’। অনুষ্ঠানে অংশগ্রহন করেন তুরস্ক থেকে আগত দিয়েনাত ফাউন্ডশেনের ভলান্টিয়ার কান সারি, এরহান সাহিন ও মহিউদ্দিন তাক্বি। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের ভলান্টিয়ার সহ শহীদ এনাম স্মৃতি সংঘের শতাধিক স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে অনুষ্টানটি সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, দিয়েনাত ফাউন্ডশেন ও মুসলমি হ্যান্ডসের সহায়তায় গত তিন বছর ধরে ঈদুল আযহায় দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরনের এই কার্যক্রমটি চলে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com