মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্মারণে সভা ও দোয়া মাহিফল

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৭৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর জব্বারের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ এমরান মিয়া, জেলা জাপা নেতা ফারুক মিয়া শাহ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কর্পোরাল অবঃ লুৎফুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা জাপানেতা নুরুল ইসলাম দলিল লিখক, ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুনসেফ আলম, আব্দুল কদ্দুস খান, দিলাওর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিন, আব্দুল হাই, জাপা নেতা আবু সাঈদ, জাপানেতা সুনাবর মিয়া, লুৎফুর রহমান, পারভেজ চৌধুরী, জহির মিয়া, শেখ নাজিম উদ্দিন, ডাঃ হাফিজুর রহমান চৌধুরী, সমাজ উদ্দিন, ইছাক মিয়া, ছানাওর মিয়া, হান্নান খা, হারুন মিয়া, বিকাশ দাশ, সাইফুল ইসলাম, শাহেদ মিয়া, বদরুল ইসলাম, অলি হোসেন, আবুল বাশার শিপন, উপজেলা যুবসংহিতর সাবেক সিনিয়র সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, যুগ্ম আহবায়ক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, যুবনেতা ছালেহ আহমদ, সাইফুল ইসলাম খোকা, শেখ নোমান মিয়া, মামন মিয়া, জাবেদ মিয়া, সাইফুল ইসলাম, ছাবির আহমদ পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মৌলদ হোসন জনি প্রমুখ। স্মরন সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন। শেষে উপস্থিত সবার মধ্যে শিরনি বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com