মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পরিদর্শন করেছেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। শনিবার দুপুরে তিনি ঈদগাহের যান। এ সময় তিনি ঈদগাহের আশপাশে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। ঈদগাহের দক্ষিণ গেইটের পার্শ্বে রাস্তা ও ড্রেন ভাঙ্গার কারনে জমে থাকা পানি অপসারনের ব্যাপারে তিনি পৌরসভার প্রকৌশলীর সাথে আলাপ করেন। তিনি তাৎক্ষনিকভাবে রাতের বেলা ওই রাস্তা কেটে পাইপ বসানো উদ্যোগ নেন। রাতের বেলা কাজ চলাকালে তিনি ঈদগাহ এলাকা পুনরায় পরিদর্শন করেন। একই রাতে তিনি ঈদগাহ রোডের পার্শ্বে পৌরসভার রাত্রীকালীন পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে আলোচনা করেন। মেয়র বলেন পবিত্র ঈদ উল আযহার জামাতে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সেকারনে অস্থায়ীভাবে এই ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন ঈদের পর এই স্থানে জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে রোডক্রসিং ড্রেন নির্মাণের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন পবিত্র ঈদ উল আযহা যাতে হবিগঞ্জ পৌরসভার সকল নাগরিক ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারেন সে ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সেবামুলক তৎপরতা অব্যাহত রয়েছে। রোডে পাইপ স্থাপনের কাজ আরো পরিদর্শন করেন পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম ও মোঃ আলমগীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com