মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে গুজব রোধে পুলিশের সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৪৪৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে থানা পুলিশের উদ্যোগে গুজবরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে ছেলেধরা, গুজব, মাদক, দাঙ্গা, জঙ্গিবাদ বিরোধী সভার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি এমরান হুসেন। এ সময় তিনি বলেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি মহল ছেলেধরা গুজব, মাদক ছড়ানো সহ দাঙ্গা হাঙ্গামা অপচেষ্টা করছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে পুলিশ সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা সমাজ, দেশ ও জাতির শত্র“। গুজবে কান দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com