শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

হবিগঞ্জ পৌরসভায় মশক নিধন অভিযান উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এই প্রতিপাদ্য বিষয়ের উপর হবিগঞ্জে শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯। এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে। নিমতলা থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে র‌্যালীটি স্টাফ কোয়ার্টার এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশীদ চৌধুরী, এডঃ মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ। বক্তারা পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বাসা, বাড়ী, দোকানপাট, অফিস, আদালত সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সভার পর আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন চালু করে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com