সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, ভয়াবহ এ বন্যায় কোন মানুষ না খেয়ে থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। যত ত্রাণ প্রয়োজন তা দেয়া হবে। তিনি বলেন, জেলা পরিষদ বানবাসী মানুষের পাশে আছে থাকবে।
গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক প্রমুখ। পরে প্রধান অতিথি ডা: মুশফিক হোসেন চৌধুরী জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় সাড়ে ৩শত বন্যার্ত মানুষর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com