সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ঢাকায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচীতে ১ জন নিহত ॥ আহত ৯৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে হবিগঞ্জ পৌরসভাসহ দেশের ৩২৮ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে। অবস্থান কর্মসূচীর পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে পৌরসভার সেবা বন্ধ রাখা হয়েছে। পৌরসভার নাগরিকসেবা বন্ধ থাকার কারনে বিপাকে পড়েছেন সাধারণ নাগরিকগন। বিশেষ করে জাতীয়তা সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিকাদান কর্মকান্ড, ওয়ারিশ সনদ, পরিচ্ছন্নতা, সড়ক বাতি ইত্যাদি সেবার ক্ষেত্রে মারত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে ৮০ শতাংশ পৌরসভার বেতন-ভাতা ৪ হতে ৭৮ মাস পর্যন্ত বকেয়া রয়েছে। অতিশীঘ্র রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতাসহ পেনশনের দাবী মেনে না নিলে সচিবালয় ঘেরাও সহ আমরণ অনশনে যাবে সারাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীগন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবস্থান কর্মসূচী চলাকালে ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ এবং একজন কর্মকর্তা নিহত হয়েছেন। যতক্ষন পর্যন্ত দাবী মানা না হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন চলবে। জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত পৌর মঞ্চে ইতিমধ্যে মেয়রগনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৌরকর্মকর্তা-কর্মচারীদের দাবীর প্রতি একাত্মতা পোষন করায় তাদের প্রতি বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com