মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোতাব্বির মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মোহনপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার আষেঢ়া ফান্দ্রাইল গ্রামের মৃত আবুল হাশিমের পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, মোতব্বিরের বিরুদ্ধে আদালত থেকে একটি মাদক মামলায় ২ বছরের সাজা পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত সাজা পরোয়ানা থাকার পরও পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকালই আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com