সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপঁছে কয়েকটি গ্রাম প্লাবিত ॥ ডাইক ভেঙ্গে তলিয়ে যেতে পারে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ১০৭১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় বাঁধ উপচে নিম্নœাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করছে। ইতোমধ্যে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, কসবা, কুমারকাঁদা, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁওসহ বেশকিছু এলাকায় পানি প্রবেশ করেছে। বাড়ি-ঘরে পানি উঠায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। পশ্চিম পারকুল এলাকায় কুশিয়ারা ডাইকটি ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে ওই ডাইক ভেঙে যেতে পারে। কুশিয়ারা ডাইক ভেঙে গেলে প্লাবিত হতে পারে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট এমনটা আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ডাইকে ভাঙন দেখা দিলে নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি দিন দিন বৃদ্ধি হওয়ায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার লোকজন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ ডাই মেরামত করে বন্যার হাত থেকে নবীগঞ্জবাসীকে রক্ষার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।
দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া জানান, কসবার দিকে পানি প্রবেশ করে ইতোমধ্যে দীঘলবাকসহ বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করছে, পশ্চিম পারকুল এলাকায় কুশিয়ারা ডাইকটি ঝুঁকিপূর্ণ, যেকোনো মুহূর্তে ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে। এবং বৃষ্টি অব্যাহত থাকলে আবারো বন্যায় কবলিত হতে পারে দীঘলবাক। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান জানান, শুক্রবার কুশিয়ারার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। কয়েকটি গ্রামে অল্প পানি প্রবেশ করেছে, বৃষ্টি অব্যাহত থাকলে দীঘলবাক এলাকাসহ আশপাশ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদসীমার ৩৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারা ডাইকে যে জায়গায় ভাঙনের আশংকা রয়েছে সেস্থান মেরামতের জন্য আমাদের লোকজন কাজ করছে। তিনি আরো বলেন, সময় যত যাচ্ছে পানি বাড়ছে, শনিবার পানি কমার কোনো সম্ভবনা নেই, তবে রবিবার থেকে পানি কমে আসার সম্ভবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com