মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বাহুবলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, মেডিকেল অফিসার আনিসুর রহমান নাইম, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা কুমার বণিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ।
আলোচনা সভা শেষে জনসেবায় বিশেষ অবদান রাখায় লামাতাসি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুর হাতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বলিষ্ঠ অবদান রাখার জন্য ইকবাল হোসেন চৌধুরীকে শ্রেষ্ঠ উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, রাজু আহমেদ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, মিনারা ইয়াসমিন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি ও মুক্তি রাণী দে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকার পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com