মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে গাড়ি চাপায় মহিলার প্রাণহানী

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাড়ি চাপায় এক মহিলার প্রাণহানী ঘটেছে। তবে নিহত মহিলার (৩২) পরিচয় পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া ব্রিজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা আন্দিউড়া ব্রিজের নিকট সড়ক পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com