মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবল মডেল থানায় নবাগত ওসির কামরুজ্জামানের যোগদান

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৬৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কামরুজ্জামান। গতকাল শুক্রবার বিকালে বিদায়ী ওসি মোঃ মাসুক আলীর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ওসি মোহাম্মদ কামরুজ্জামান সর্বশেষ মাধবপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) দায়িত্ব পালন করেছেন।
তিনি আদমজী হাই স্কুল থেকে এসএসসি, সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি ও কবি নজরুল ইসলাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
চৌকস এই পুলিশ কর্মকর্তা বাহুবল উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদর্কমীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।
নবাগত ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স ঘোষণা। তিনি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র নেতৃত্বে বাহুবল মডেল থানা থেকে মাদক ব্যবসা, সেবন, গান-বাজনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড উৎখাত করতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com