মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অসংক্রামক রোগ ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অসংক্রামক রোগ ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্যাকেজ এস ১১/২০১৮-১৯ এর আওতায় ডিবিসি নিউজ টিভি এন্ড দি ইনক্রেন্ডিবল (জেভি) কনসালটিং ফার্ম এর আয়োজনে গত ২৬ জুন সিভিল সার্জন কার্যালয়ে এই এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী।
তিনি বলেন, অসংক্রামক রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা কলিম উল্লাহ সিকাদার।
কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শিক্ষক, ইমাম, ছাত্র-ছাত্রী, সরকারী কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় (জেভি কনসালটিং ফার্মকে অসংক্রামক রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয় এবং আইইসি মেটারিয়াল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com