মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বিকেলে হবিগঞ্জ পৌরভবনের সভকক্ষে এ সভায় মেয়র বলেন প্রতিবারের মতো এবারও একটি কল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য প্রাক-বাজেট মতবিনিময় সভার আয়োজন করেছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাবেক জনপ্রতিনিধিগন তাদের অভিজ্ঞতার আলোকে আসন্ন বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ন মতামত দিতে সক্ষম। সবার মতামতের ভিত্তিতেই আগামী বাজেট প্রণয়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন শংকর পাল, তাহমিনা বেগম গিনি, কাজী কামরুল আহমেদ, মঈনুদ্দিন আহমেদ সাম্মু, আব্দুল মোতালিব মমরাজ, নুরুল ইসলাম নানু, অর্পনা বালা পাল প্রমুখ। সভায় পৌর কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com