সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। জানা গেছে, বুরহানপুর সরকারি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আসেরা গ্রামের মৃত শাহ মোঃ ছদর হোসেন পীর এর পুত্র ও বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের গদ্দিনিশীন পীর শাহ্ মোঃ দিদার হোসেন আল-চিশতী বলেছেন, আমির হোসেন নামে এক ভূয়া কবিরাজ তিনি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি দিদার হোসেনের বোনকে মারধরের ঘটনায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ২ আসামিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তারা হল বেলাল মিয়া ও মাছুলিয়া এলাকার শাকিল মিয়া। দুজনকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বাহুবলে সর্বস্তরের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেভরন বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্টের সহযোগিতায় স্মাইল (এস.এম.আই.এল.ই) প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় আইওটি-সমন্বিত স্মার্ট হাইজিন কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে দুই কৃষকের ৪ শতাধিক ফলন্ত টমোটো গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনা সূত্রপাত পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন গাজীপুর গ্রামের মিলাদ মিয়া ও রোকেল মিয়া। ক্ষতিগ্রস্ত কৃষক রোকেল মিয়া জানান, শুক্রবার সকালে গিয়ে আমাদের সবজি কেটে নষ্ট করে দিয়েছে। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের এক চা শ্রমিকের সন্তান, বিলাশ খাখার বর্তমানে জীবনযুদ্ধে লড়ছেন। কয়েক মাস আগে তার পেটে গুরুতর সমস্যা দেখা দেয়, যার জন্য তাকে অপারেশন করাতে হয়। কিন্তু অপারেশনের পর তার পেটের অংশ বাইরে বেরিয়ে আসে। চিকিৎসক সতর্ক করেছেন, অতি দ্রুত আরেকটি অপারেশন না হলে তার জীবন বিপন্ন হতে বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের সানশাইন মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক রূপজিত কর রাজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এম. শামছুদ্দিন। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এএসএম রেদুয়ানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মো. নাছির উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম মনি, সহকারী শিক্ষক জনাব মো. শাহজাহান, শরীফুল ইসলাম, রায়হান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় কালেঙ্গা রেঞ্জের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় দিনারপুর পরগণার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় আবারও চলছে নির্বিচার পাহাড় কাটার মহোৎসব। প্রশাসনের বিচ্ছিন্ন উদ্যোগ ও মামলার আনুষ্ঠানিকতায় প্রকৃত অপরাধীরা রয়ে যাচ্ছেন অদূরপ্রান্তে, আর ধ্বংস হচ্ছে শত বছরের টিলা/পাহাড়ের প্রাকৃতিক স্থিতি। পরিবেশবিদদের অভিযোগ, কাগুজে ব্যবস্থা গ্রহণ নয়, নিয়মিত তদারকি ও কঠোর আইনি প্রয়োগ ছাড়া পাহাড় কাটা বন্ধ করা অসম্ভব। গতকাল বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা শুক্রবার ভোর থেকে একদম অচল হয়ে পড়ে। রাত ২টা থেকে শুরু হওয়া এই যানজট সকাল ৯টা পর্যন্তও কমেনি। ভোরের ঠান্ডা ও কুয়াশার মধ্যে হাজারো যাত্রীর দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক বিদেশ যাত্রীকে লাগেজ নিয়ে দৌড়াতে দেখা গেছে। তবে কোন কাজ হয়নি। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com