বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের কালেঙ্গা পাহাড়ে গাছচোর-বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় কালেঙ্গা রেঞ্জের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে গুলিবিনিময় চলে। রাত আড়াইটার দিকে একদল গাছচোর কালেঙ্গার নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুনগাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে তিন বনরক্ষী সেখানে পৌঁছালে গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা গুলি ছুড়লে গাছচোরেরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টার এ গোলাগুলিতে বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়েছে বলে জানান কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক। তিনি আরও বলেন, গাছচোরদের সঙ্গে বনকর্মীরা টিকতে না পেরে গুলি চালিয়ে পিছু হটছিল। এর মধ্যে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু সেগুনগাছ উদ্ধার করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা জানান, গাছচোরদের আচরণ ছিল বেপরোয়া। বিজিবি পৌঁছানোর কারণেই তারা সরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com