সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে হবিগঞ্জ শহরেও রাত ৭টার পর শপিং মল ও বিপণিবিতান বন্ধ রাখার সরকারি নির্দেশনা জারি করা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। নির্দেশনা উপেক্ষা করে রাত গভীর পর্যন্ত খোলা রাখা হচ্ছে অধিকাংশ শপিং মল ও দোকানপাট। ফলে বিদ্যুতের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ, আর এর খেসারত হিসেবে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গতকাল রবিবার সন্ধ্যার পর সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময় অতিক্রম করলেও অধিকাংশ শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রয়েছে। শহরের প্রাণকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে পোশাকের দোকান, কসমেটিকস, ইলেকট্রনিক ও মুদি দোকানগুলো রাত ৯টা-১০টা পর্যন্ত খোলা রাখতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বারবার নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো নজরদারি নেই। ব্যবসায়ীরা নিজেদের সুবিধামতো দোকান খোলা রাখছেন। এর প্রভাব পড়ছে আবাসিক এলাকাগুলোতে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
একাধিক বাসিন্দা জানান, দিনে গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে রাতে কিছুটা স্বস্তির আশা করেন তারা। কিন্তু ঠিক সেই সময়েই লোডশেডিং হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, রোগীদের চিকিৎসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যার পরই ক্রেতাদের চাপ বেশি থাকে। নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তাই বাধ্য হয়েই তারা দোকান খোলা রাখছেন। তবে এ ক্ষেত্রে বিকল্প কোনো পরিকল্পনা বা সময়সূচি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, শুধুমাত্র নির্দেশনা জারি করলেই হবে না, তা বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন করে তুলতে হবে, যাতে সবাই সম্মিলিতভাবে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকলে বিদ্যুৎ সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সময়ের মধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শহরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com