বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে দুই কৃষকের ৪ শতাধিক ফলন্ত টমোটো গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনা সূত্রপাত পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন গাজীপুর গ্রামের মিলাদ মিয়া ও রোকেল মিয়া। ক্ষতিগ্রস্ত কৃষক রোকেল মিয়া জানান, শুক্রবার সকালে গিয়ে আমাদের সবজি কেটে নষ্ট করে দিয়েছে। রাতের আঁধারে আমাদের কয়েক মাসের পরিশ্রম এইভাবে নষ্ট হবে, কখনও ভাবিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গিয়েছি। প্রতিটি গাছের সঙ্গে আমাদের স্বপ্ন ও শ্রম জড়িত ছিল। এ ঘটনায় আমরা প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। দুই কৃষকের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের কৃষকের টমেটো বাগানের গাছ কেটে দিয়েছে। এটি পরিকল্পিত ঘটনা, কারণ পূর্ব বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকার মানুষ গভীর ক্ষোভ ও শঙ্কায় রয়েছেন। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “দূর্বৃত্তদের এমন কাণ্ড একেবারেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার পাশাপাশি আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করবো। এ ধরনের ঘটনা শুধু কৃষকদের অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং তাদের মনোবলও দমিয়ে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মুর্শেদ খান জানান, এই ঘটনায় দুই কৃষক মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com