সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যানজটে মহাসড়কের মাধবপুর পর্যন্ত অচলাবস্থা ॥ দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা শুক্রবার ভোর থেকে একদম অচল হয়ে পড়ে। রাত ২টা থেকে শুরু হওয়া এই যানজট সকাল ৯টা পর্যন্তও কমেনি। ভোরের ঠান্ডা ও কুয়াশার মধ্যে হাজারো যাত্রীর দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক বিদেশ যাত্রীকে লাগেজ নিয়ে দৌড়াতে দেখা গেছে। তবে কোন কাজ হয়নি। ফ্লাইট বাতিল হয়েছে অনেকের। ভোরে আটকে পড়া যাত্রী আসিফ ইসলাম বলেন, “গাড়িতে শিশু ও বৃদ্ধ বাবাসহ সবাই অসুস্থ অবস্থায়। পানি নেই, খাবার নেই। ভোর চারটা থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। জীবনেও এমন ভোগান্তি আগে দেখিনি।” আরেক যাত্রী আশফাক জানান, রাতের ঠান্ডা, ভোরের কুয়াশা ও যানজট মিলিয়ে মহাসড়ক যেন একেবারে অচল হয়ে গেছে। অনেকেই পরিস্থিতি দেখার জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যান, কিন্তু দুই-তিনশ মিটার এগোলেও একই অবস্থা দেখা যায়। ফলে ফিরে এসে গাড়িতেই বসে থাকতে হয়। স্থানীয়রা জানান, গত পাঁচ-ছয় মাস ধরে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিতভাবে যানজটের সমস্যা রয়েছে। রাতের বেলায় কয়েক কিলোমিটার এলাকা প্রায়ই যানজটে পড়ে। আড়াই মাস আগে যানজট নিরসনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। অনেক যাত্রী বিকল্প হিসেবে ট্রেন ব্যবহারের প্রস্তাব দিয়েছেন, তবে ট্রেনের টিকিটের সংখ্যা বৃদ্ধি এখনও বাস্তবায়ন হয়নি। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, “রাতেই যানজটের খবর পাই। অনেক চালকের ওভারটেকিং পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে, ফলে দুই লেনই বন্ধ হয়ে যায়। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মাঠে আছে। তিনি আরও জানান, বিশ্বরোড-শিমরাইলকান্দি-মাধবপুর অংশে চলমান রাস্তা সংস্কার কাজের কারণে লেন সংকীর্ণ হয়ে পড়েছে। সঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ির চাপ মাত্রাতিরিক্ত হলে দ্রুত যানজট সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকে পড়া পণ্যবাহী ট্রাক চালকরাও সমস্যায় পড়েছেন। বেনু মিয়া নামে এক চালক জানান, কেউ কেউ ৮/১০ ঘণ্টা ধরে একই জায়গায় আটকা পড়েছেন। এতে নিত্যপণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পণ্য নষ্ট হলে ব্যবসায়ী ও পরিবহন উভয় পক্ষই আর্থিক ক্ষতির মুখে পড়বেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মুর্শেদ খান জানান, দুপুরের পর গাড়ির চাপ কিছুটা কমেছে। তবে শুক্রবারে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপবেশি থাকায় যানজট লেগেছে। মহাসড়ক স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com